শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণ-গোলাগুলির বিকট শব্দে এপারে আতঙ্ক

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আবারও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছে।
রোববার (২৪ মার্চ) রাত থেকে টেকনাফের সীমান্তের হোয়াইক্যং, হ্নীলা, শাহপরীর দ্বীপ এলাকায় থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শুনতে পান স্থানীয়রা।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুর কবির বলেন, হোয়াইক্যং সীমান্তের খারাংখালী, নয়া বাজার, মিনা বাজার, কানজর পাড়া, জিম্মখালী, উনচিপ্রাং, লম্বাবিল সীমান্তে বিকট শব্দ ভেসে আছে। সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, রোববার রাতে এবং সোমবার সকালে মর্টারশেল ও ভারী গুলির শব্দ ভেসে আসছিল সীমান্তের ওপার থেকে।
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, সীমান্তে মর্টার শেল ও গুলির শব্দ নতুন কিছু নয়। কয়েকদিন পর পর গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসে মিয়ানমার থেকে।
টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি ঘাটের টোল আদায়কারী মোহাম্মদ সিদ্দিক বলেন, মিয়ানমার থেকে ভেসে আসে গুলির শব্দ। এতে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


আরো বিভিন্ন বিভাগের খবর