শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

৫ লাখ টাকা মুক্তিপণে ছাড় পেলেন অপহৃত নূর

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের টেকনাফে পাঁচ কৃষক অপহরণের ঘটনায় চার কৃষক ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেও মোহাম্মদ নূর নামের একজনকে জিম্মি করে রেখে দেন অপহরণকারীরা। পরে তাকে ৫ লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দেয় বলে জানায় তার পরিবার।
রোববার (২৪ মার্চ) রাতে অপহরণকারীরা মুক্তিপণ পেয়ে তাকে টেকনাফের বাহারছড়ায় ছেড়ে দেয়া হয়।
মোহাম্মদ নুর উপজেলার হ্নীলা পানখালী এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নূর।
অপহৃতের বোন বলেন, একসঙ্গে পাঁচজনকে অপহরণ করে নিয়ে গেলেও মোটা অংকের মুক্তিপণের জন্য তাকে জিম্মি করে রেখে দেয় অপহরণকারীরা। পরে ৫ লাখ টাকা মুক্তিপণ দিলে মোহাম্মদ নুরকে ছেড়ে দেয় তারা।
বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে উপজেলার হ্নীলা পানখালীর পাহাড়ি এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপহরণকারীরা। গত শনিবার (২৩ মার্চ) রাতে ১ লাখ ২০ টাকা মুক্তিপণ নিয়ে অপহরণকারীরা চারজনকে ফেরত দেয়।
তারা হলেন, হ্নীলা পানখালী এলাকার ফকির মোহাম্মদের ছেলে রফিক (২২), শাহজানের ছেলে জিহান (১৩), ছৈয়দ উল্লাহর ছেলে শাওন (১৫) ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান (১৫)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বলেন, অপহৃত এক কৃষক মুক্তির খবর পেয়েছি। এনিয়ে অপহৃত পাঁচ কৃষক উদ্ধার হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর