শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

ইয়াবা লেনদেনকারী সেই টমটম চালক গ্রেফতার

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

রাজভির রিসোর্টের রুমে গিয়ে ইয়াবা লেনদেনকারী যুবকে ইতিমধ্যে গ্রেফতার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।

তালাশ টিমের অনুসন্ধানে জানা যায় যে, গত বেশ কয়েকটি বিষয়ে অনুসন্ধান করতে আসলে তালাশ টিমের সাথে কথা হয় অটো ড্রাইভার আলাউদ্দীনের সাথে। দেয়া হয় রুমে নিয়ে যাওয়ার প্রস্তাব। সাথে সুন্দরী নারী ও মাদকের প্রস্তাব দিয়ে ফুসলিয়ে নিয়ে যায় রাজবির রিসোর্টে। তালাশ টিমকে প্রথমে এনে দেয়া হয় বেশ কয়েকটি ইয়াবা। সাথে বলা হয় যত ইয়াবা লাগে প্রয়োজনে মজুদ আছে।

রাজবির রিসোর্টে গিয়ে। সেই মাদক কারবারিকে ইতিমধ্যে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ চিরনি অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। সে কক্সবাজারের চান্দেরপাড়া এলাকায় সৈয়দ আহমেদের বাড়িতে কেয়ার টেকার হিসেবেও থাকে বলে জানা যায়।আলাউদ্দিন (৪০), পিতা-সিরাজ মাঝি, মাতা-ছবুরা বেগম, সাং- টুন চড়, ডাকঘর-টুনচড়, থানা-ভোলা সদর, জেলা-ভোলা। বর্তমানে কক্সবাজার সদর মডেল থানাধীন চান্দের পাড়া সৈয়দ আহমদ এর বাড়ির কেয়ারটেকার হিসেবে থাকে বলে জানায় পুলিশ।

এদিকে বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি কক্সবাজার রিজিয়ন আপেল মাহমুদ বলেন, তালাশ টিমের সাথে ইয়াবা লেনদেনকারি আলাউদ্দিনকে গ্রেফতার করেছি। রাজবির রিসোর্টের সেই ইয়াবা কারবারি আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে কাদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করা হয়। কারা কারা ইয়াবা এবং নারী মজুদ রেখে অবৈধ ব্যবসা করে। সব তথ্য বের করে জড়িত সকলকে গ্রেফতারের জন্য অভিযান অভ্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর