শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

আবারও কেঁপে উঠলো টেকনাফ সীমান্ত

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

রহমান তারেক :

মিয়ানমারের অভ্যন্তরে গুলি ও বিস্ফোরণের শব্দে আবারও কেপে উঠলো সীমান্তের এপারের কক্সবাজারের টেকনাফ উপজেলা। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরের দিকে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন উপজেলার সীমান্তবর্তী সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন।
এর আগে, সীমান্তের ওপার থেকে থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শুনতে পান হোয়াইক্যং, হ্নীলা, শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দারা।
খোঁজ নিয়ে জানা যায়, এবার মিয়ানমার থেকে সবচেয়ে বেশি গুলির শব্দ ভেসে আসে টেকনাফ সীমান্তের দক্ষিণ প্রান্তে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফারিহা ইয়াসমিন বলেন, সেহরির পর থেকে মিয়ানমারের গোলির আওয়াজে ঘুমাতে পারিনি। সকাল পর্যন্ত থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসে। সকাল ৮টা পর্যন্ত শব্দ শুনতে পেয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, সেহরির সময় থেকে মিয়ানমার অভ্যন্তরে গুলি ও মর্টার শেলের আওয়াজ শুনতে পান ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষরা। বিকট শব্দে ঘুমাতে পারেননি কেউ। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর