শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

ছুরিকাঘাতে নিহত’ অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার

নিউজ রুম / ১৩৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ‘ছুরিকাঘাতে নিহত’ অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
জনপ্রতিনিধিসহ পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তি একজন ইজিবাইক চালক। গাড়ীটি ছিনতাই করতে বাধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠা পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর হলেও তার নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জনপ্রতিনিধিসহ স্থানীয়দের বরাতে ওসমান গনি বলেন, রাতে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে। এসময় মৃতদেহের পাশ থেকে দুই জোড়া স্যান্ডেল ও একটি রক্তাক্ত ছোরা পাওয়া যায়। মৃতদেহ থেকে একটু দূরে মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে সৈকতে একটি ইজিবাইক উল্টানো অবস্থায় রয়েছে।
“ নিহতের শরীরে গলায় ও মাথার পিছনে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার আনুমানিক বয়স ৩০ বছর। পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পুলিশের ধারণা, নিহত ব্যক্তি ইজিবাইক চালক হতে পারে। “
ওসি বলেন, “ ঘটনার পর পুলিশের সিআইডির বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। পরে সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্তকাজ অব্যাহত রেখেছে। “
ওসমান গনি জানান, ঘটনার পারি-পার্শ্বিকতা দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে- ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এ খুনের ঘটনা ঘটিয়েছে। তারপরও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর অব্যাহত রেখেছে।
টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়া বলেন, মিঠাছড়ি নৌঘাটের স্থানীয় জেলেরা মেরিন ড্রাইভ সড়কের উপরে এক পাশে একটি মৃতদেহ পড় থাকতে দেখে ঘটনার ব্যাপারে মোবাইল ফোনে তাকে অবহিত করে। পরে তিনি বিষয়টি পুলিশ জানিয়েছেন। রাত ১১ টা পর্যন্ত থানা পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান, ওসি ওসমান গনি।
তিনি জানান, নিহতের লাশ পুলিশ ও সিআইডির বিশেষজ্ঞ দলের আইনি কার্যাদি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর