শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ইনানীতে পর্যটক তরুণী ধর্ষণের শিকার; অভিযুক্ত যুবক আটক

নিউজ রুম / ১৮১ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের ইনানী লাভেলা রিসোর্টে গ্রুপ ট্যুরে আসা এক পর্যটক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় নিজাম নামে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
পরে উখিয়া থানায় মামলা রুজু হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়।

উখিয়া থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল ঢাকা মিরপুরের ইব্রাহিমপুর ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দুই তরুণী গ্রুপ ট্যুরে কক্সবাজার বেড়াতে আসেন।
পরে তারা ইনানী লাভেলা রিসোর্টের ৪০২ নাম্বার কক্ষটি ভাড়া নেয়। পরদিন ১৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে এক বান্ধবী রুম থেকে বের হলে তাদের সাথে গ্রুপ ট্যুরে আসা পার্শ্ববর্তী ৪০১ নাম্বার কক্ষে অবস্থানরত মোঃ নিজাম নামে এক ব্যক্তি অনাধিকারে ৪০২ নাম্বার কক্ষে প্রবেশ করে। এরপর দরজা বন্ধ করে দিয়ে সেখানে থাকা তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে নিজাম। ঘটনার পর ৯৯৯ নাইনে কল দিয়ে সহযোগিতা চাইলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার এবং ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ।
অভিযুক্ত নিজামের বাড়ি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ কদমতলী নয়াপাড়া গোদনাইল এলাকায়। তিনি স্থানীয় মৃত শামসুল হকের পুত্র।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শামিম হোসেন জানান, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। যার নং-৩২/২০২৪
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ সৌরভ হোসেন জানান, মামলা রুজু পরবর্তী অভিযুক্ত নিজামকে আটক করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (উখিয়া) মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এর আগেও হোটেল কক্ষে একইভাবে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। যেসব ঘটনায় কঠোর অবস্থান নিয়ে নড়েচড়ে বসেছিল আইনশৃংখলা বাহিনী।


আরো বিভিন্ন বিভাগের খবর