শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

কক্সসবাজার সদর উপজেলা প্রাণী সম্পদ মেলার উদ্বোধন

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে কক্সবাজার সদর উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা শুরু হয়েছে। ১৮ এপ্রিল, বৃহস্পতিবার সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
দুপুর সাড়ে ১২ টার দিকে প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। এর আগে দেশব্যাপী ওই মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন পরবর্তী স্টল পরিদর্শনে গিয়ে সদর ইউএনও বলেন,দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ঘাটতি মেঠাতে প্রাণী সম্পদ বিভাগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে,নতুন করে আরো উৎপাদন মুখি জাত উদ্বাভন করে প্রাণী সম্পদ বিভাগ দেশের কল্যাণে আরো বেশি ভুমিকা রাখছে। এই মেলা খামারী এবং চাষীদের আরো উৎসাহ প্রদান করবে বলে মন্তব্য করেন তিনি।
মেলায় ৩ ক্যাটাগরির ৪০টি স্টলে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল-ভেড়া, ঘোড়া, কবুতর, পাখি, হাঁস-মুরগীসহ গৃহপালিত পশু পাখি স্থান পেয়েছে।
সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: অসীম বরণ সেন জানান- উৎপাদন বৃদ্ধির মাধ্যমে নিরাপদ আমিষ সরবরাহ নিশ্চিত করা, দুধ, ডিম, মাংস, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা ও ছোট খামারিদের প্রতিকূল পরিবেশ মোকাবেলা করা সহ খামার ব্যবস্থাপনায় সার্বিক বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে মেলায়।
মেলায় কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন চেয়ারম্যান,জনপ্রতিনিধি,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সদর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্ধ সহ খামারী এবং ডেইরী ও পোলট্রি খামারী ব্যবসায়িদের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর