শিরোনাম :
বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির অর্জন ধরে রাখার আহ্বান নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন

বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা

নিউজ রুম / ২ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

বিদ্যালয় পর্যায়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, নেতৃত্ব ও সক্ষমতা বিকাশে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা। একই সঙ্গে এসব উদ্যোগের সুফল বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে গণমাধ্যমের ভূমিকা ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
বুধবার (২৫ নভেম্বর) কক্সবাজারের হোটেল বিচ ওয়ের সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের আয়োজনে ‘জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির প্রসার’ শীর্ষক প্রকল্পের সমাপনী মূল্যায়নের ফলাফল নিয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।

oplus_0

সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকতের সম্পাদক মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।
শুরুতেই স্বাগত বক্তব্যে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়িত কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক সৈয়দা নূরে নাবিলা তাবাসসুম।
তিনি জানান, প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার পাঁচটি উপজেলার আটটি বিদ্যালয়ে ‘শিখন, উদ্ভাবন ও জ্ঞান বিনিময় সংঘ’ (লাইক ক্লাব) গঠন করে ২৯টি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শিক্ষার্থীদের পরিচালনায় বিতর্ক, প্রশ্নোত্তর প্রতিযোগিতাসহ বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রকল্পের গবেষণা সহযোগী মো. জহুরুল ইসলাম সমাপনী মূল্যায়নের গবেষণার ফলাফল উপস্থাপন করেন। প্রারম্ভিক ও সমাপনী গবেষণার তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের ফলে শিক্ষার্থীদের সক্ষমতা বিকাশের ১৬টি ক্ষেত্রেই ইতিবাচক অগ্রগতি হয়েছে। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন এলেও মাধ্যমিক স্তরে এ পরিবর্তন তুলনামূলক বেশি দৃশ্যমান।
গবেষণায় ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ, শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস, মতামত প্রকাশ ও সামগ্রিক সক্ষমতা বিকাশে ইতিবাচক পরিবর্তন উঠে এসেছে।
প্রকল্পের আওতাভুক্ত আটটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো—উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামু খিজারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়।
সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক সারেক, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, দৈনিক কালবেলার প্রতিনিধি এম আর মাহবুব, দৈনিক ইত্তেফাকের সাঈদ আলমগীর ও দৈনিক কক্সবাজারের বেদারুল আলমসহ অন্যরা।
আলোচনায় বক্তারা বলেন, বিদ্যালয় পর্যায়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকল্পের সফল কার্যক্রমগুলো ভবিষ্যতেও অব্যাহত রাখা, শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানো এবং অর্জিত অভিজ্ঞতা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
মতবিনিময় সভায় প্রকল্পের অর্জন, বাস্তবায়ন অভিজ্ঞতা, ভবিষ্যৎ করণীয় এবং ইতিবাচক পরিবর্তনগুলো টেকসই করতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সাংবাদিকরা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় কক্সবাজারের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকসহ মোট ৩৫ জন অংশ নেন।


আরো বিভিন্ন বিভাগের খবর