শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার হওয়া নবজাতকের অভিভাবক নার্স মিনারা

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

দেলওয়ার হোসাইন :

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে থেকে উদ্ধার হওয়া ফুটফুটে নবজাতকের দত্তক নিলেন একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিনারা দম্পতি।

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) বিকেলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা শিশু কল্যাণ কমিটির বৈঠকে সর্ব সম্মত সিদ্ধান্তক্রমে মিনারা দম্পতির কাছে দত্তক প্রদান করেন।

শিশু কল্যাণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে শিশুটিকে দত্তক নিতে ১৫ টি আবেদন জমা পড়েন। এর মধ্যে প্রবাসী, ব্যবসায়ী,চাকুরীজীবী,রাজনৈতিক ও দিন মজুর আবেদন করেন।

আবেদনকারীদের স্ব শরীরে স্বাক্ষাৎকার নিয়ে যাচাই বাচাই শেষে কমিটির সর্ব সম্মত সিন্ধান্তক্রমে মিনারা দম্পতিকে উপযুক্ত মনে করে দত্তক প্রদান করেন।

মিনারা খাতুন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স, তিনি নিঃসন্তান এবং সন্তান হওয়ার সম্ভবনা নেই।

এসময় উপজেলা শিশু কল্যাণ কমিটির সভাপতি ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূম্পা ঘোষ,পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

নবজাতক কন্যা সন্তানটি পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল।


আরো বিভিন্ন বিভাগের খবর