শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

উপ‌জেলা প্রেসক্লাব উ‌খিয়ার সংখ‌্যাগ‌রিষ্ট সদস‌্যদের অনাস্থা: আহবায়ক কমিটি গঠন

নিউজ রুম / ২৪৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি:
সংখ‌্যাগ‌রিষ্ট সদস‌্যদের অনাস্থায় উ‌খিয়া উপ‌জেলা প্রেসক্লাবের কমিটি ভেঙ্গে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৭ এপ্রিল বুধবার ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক শাকুর মাহমু‌দের বিরুদ্ধে কমিটির ৩১ সদস্যদের মধ্যে ২২ জন সদস্য অনাস্থা জ্ঞাপন করলে এবং ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ১০ জন সদস্য স্বেচ্ছায় কার্যকরী কমিটি হতে পদত্যাগ করলে গঠনত‌ন্ত্রের আ‌লো‌কে সাধারণ সদস‌্য মিজবাহ উদ্দিন আজা‌দ সাধারণ সভা আহবান করেন।
সা‌বেক সভাপ‌তি মোস‌লেহ উদ্দি‌নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তা‌লিকাভুক্ত ৩১ সদস্যের মধ্যে ২২ জন সদস‌্য অনাস্থা জ্ঞাপন করেন। উপ‌স্থিত সদস‌্যবৃ‌ন্দের ম‌ধ্যে সর্ব সম্মতভাবে অনাস্থা প্রস্তাব গৃহীত হয় এবং কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
২য় অধিবেশনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোস‌লেহ উ‌দ্দি‌নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দৈনিক আলোকিত উখিয়ার সম্পাদক মিজান উর রশীদ মিজানকে প্রধান আহবায়ক, ঢাকা টাইমস পত্রিকার উখিয়া প্রতিনিধি মোস‌লেহ উদ্দিন যুগ্ম আহবায়ক, দৈনিক গণজাগরণ পত্রিকার উখিয়া প্রতিনিধি মারজান আহমদ চৌধুরী যুগ্ন আহবায়ক, দৈনিক বর্তমান পত্রিকার উখিয়া প্রতিনিধি মিছবাহ উদ্দিন আজাদকে সদস‌্য সচিব ও দৈনিক আলোকিত উখিয়ার প্রতিনিধি আবদুল ল‌তিফ বাচ্চু, দৈনিক আলোকিত উখিয়ার প্রতিনিধি  এম বশর চৌধুরী এবং দৈনিক বসুন্ধারা পত্রিকার উখিয়া প্রতিনিধি ম‌ফিজুল ইসলাম‌কে সদস‌্য ক‌রে ৭ সদস‌্য বি‌শিষ্ট আহবায়ক ক‌মি‌টি গঠন করা।
গঠনতন্ত্রর অনু‌চ্ছেদ ৪১ ধারা ৪৮ উপধারা (ঘ) ম‌তে আহবায়ক ক‌মি‌টি উপজলা প্রেসক্লা‌ব উখিয়ার কার্যক্রম প‌চিালনাসহ প‌রিবর্তী নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় ব‌্যবস্থা কর‌বে। এক্ষেত্রে আহবায়ক কমিটি কার্যকরী কমিটির সকল দায়িত্ব পালন করবে।


আরো বিভিন্ন বিভাগের খবর