শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

রাজবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

নিউজ রুম / ১৭৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

এম,দেলোয়ার হোসেন, রাজবাড়ী :

সারাদেশের মতো রাজবাড়ীতেও অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ আদায় করেছেন স্থানীয়রা।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৩ টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের মৃধার বটতলা সংলগ্ন ঈদগাহ মাঠে এই নামাজ আদায় করা হয়।

বিশেষ এ নামাজে প্রায় ৩ শতাধিক মুসল্লী অংশ নেন। নামাজে ইমামতি করেন বহরপুর হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম মুহাদ্দিস। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়া পরিচালনা করেন তিনি। মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা।

নামাজ পড়তে আসা মো. মফিজুল হক বলেন, ‘সারাদেশ অসহনীয় গরম পড়েছে। অনেকদিন ধরেই বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তীব্র গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। সেজন্য রাসুল (সা.) এর সুন্নত অনুযায়ী দুই রাকাত ইস্তেখারা নামাজ আদায় করলাম। বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।’

আরেক মুসল্লি খবিরুদ্দিন মোল্লা বলেন, ‘খরার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃষ্টি না থাকার কারণে ফসল মরে যাচ্ছে। টিউবওয়েলে পানি উঠছে না। আমরা আজ এসেছি বৃষ্টির জন‍্য নামাজ আদায় করতে।’

বহরপুর হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম মুহাদ্দিস বলেন, ‘দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই। ফলে ফসল নষ্ট হচ্ছে, সাধারণ মানুষের চলাফেরা, ইবাদত বন্দিগী করতেও সমস‍্যা হচ্ছে। যে কারণে আমরা আজ বৃষ্টির জন‍্য নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে চাওয়া তিনি আমাদের নামাজ কবুল করবেন এবং বৃষ্টি দিবেন’।


আরো বিভিন্ন বিভাগের খবর