শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

এস এম হুমায়ুন কবির :

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে দেশব্যাপী জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি আরো তাৎপর্যপূর্ণ এবং সাফল্য মন্ডিত করার জন্য এলাকার দুঃস্থ, অসহায় ও গরীবদের সহায়তার জন্য নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর নিজস্ব ব্যবস্থাপনায় বিজিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়, নাইক্ষ্যংছড়ি মাঠ প্রাঙ্গনে আজ ১৫ আগষ্ট সকসল ৯ ঘটিকায় স্থানীয় গরীব দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী (শুকনা খাবার) বিতরণের ব্যবস্থা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লেঃ কর্নেল মেঃ রেজাউল করিম, পদাতিক, অধিনায়ক, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) উপস্থিত থেকে ১২০ জন গরীব দুঃস্থ নারী ও পুরুষের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল, চিনি, তৈল, পিয়াজ, আলু ও এনার্জি বিস্কুট) বিতরণ করেন এবং সকাল ১০ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা চাকঢালা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে ২৫৫ জন অসুস্থ গরীব দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে ক্যাপ্টেন মোঃ তানভীর আহমেদ, ক্যাপ্টেন নুর ফয়সাল মেহমুদ, উপ-পরিচালক, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি), জুনিয়র কর্মকর্তা এবং অন্যান্য পদবীর বিজিবি সদস্য ছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ


আরো বিভিন্ন বিভাগের খবর