শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

কক্সবাজারের তিন উপজেলায় বাছাই সম্পন্ন

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কক্সবাজারের ৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চকরিয়া, পেকুয়া এবং নবগঠিত ঈদগাঁও উপজেলা। এসব উপজেলার নির্বাচনে আজ মঙ্গলবার ছিল প্রার্থীদের যাচাই-বাছাই।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সকাল থেকে যাচাই-বাছাই শুরু হয়। রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ভিবেষণকান্তি দাশ যাচাই-বাছাই করেন।
তিন উপজেলায় ৫০ জন প্রার্থীর মধ্যে চকরিয়া তে এক চেয়ারম্যান প্রার্থী, পেকুয়াতে দুই চেয়ারম্যান প্রার্থী ও ঈদগাঁওতে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করে রিটার্নিং অফিসার। তবে তারা জেলা প্রশাসক বরাবরে আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং অফিসার।
চারজন ছাড়া বাকি ৪৬ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।


আরো বিভিন্ন বিভাগের খবর