শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাতারে ছাদ থেকে পড়ে পেকুয়া প্রবাসীর মৃত্যু

নিউজ রুম / ১৭০ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি:

নির্মাণ কাজ করতে গিয়ে তিন তলা ছাদ থেকে পড়ে কাতার প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত প্রবাসী আবু হানিফ কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ বকসচৌকিদার পাড়া এলাকার রফিক আহমদের পুত্র। গত ৬ মাস আগে আবু হানিফ শ্রমিক ভিসায় কাতারে পাড়ি জমায়।

বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ২ টায় কাতারে এ ঘটনা ঘটে। জানা যায়, মাচাংয়ের উপর দাড়িয়ে বিল্ডিংয়ের নির্মাণ কাজ করছিল আবু হানিফ। এ সময় বাতাসে মাচাং নড়ে উঠলে তিন তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম জানান, কাতারে নির্মাণ কাজ করে গিয়ে আবু হানিফের মৃত্যু হয়, তার লাশ বর্তমানে কাতারের একটি হাসপাতালে রয়েছে, সব কাগজ পত্র ঠিক হলে সপ্তাহ দুয়েক মধ্যে লাশ দেশে আনা হতে পারে।


আরো বিভিন্ন বিভাগের খবর