শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শাহ নেয়াজ /কাদেরী :

কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ১ বছর থেকে ১০ বছরের নানা ধরণের ৩৬ জন প্রতিবন্ধীদের মাঝে ওই উপকরণ দেওয়া হয়। এরমধ্যে ছিলে বিএফও, সিপি চেয়ার, বিকেএফও, ওয়াকার, হ্যান্ড স্পিলিন্ট, এএফও, বিএসএমও। এইসব ডিভাইস তৈরীতে কারিগরি সহযোগিতা প্রদান করে এসএআরপিভি, কক্সবাজার।
এই উপলক্ষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাকেন্দ্র, এসএআরপিভি কার্যালয়ে ওই সহায়ক উপকরণ বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। এই সময় তিনি-এই কার্যক্রমকে স্বাগত জানান। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বুঝা নই। সঠিক সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদের রূপান্তরিত হবে। তিনি প্রতিবন্ধীদের জন্য সর্বাতœক সহযোগিতার আশ্বাস দেন।
এসএআরপিভি’ আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিতের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবস্থাপক ইউনুস হোছেন মন্টু। কক্সবাজার প্রতিবন্ধী ব্যক্তিদের শুভেচ্ছা দূত নাজমা আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চকরিয়ার ইনচার্জ সাকিব হাসান, ফিজিও থেরাপিষ্ট রেজাউল করিমসহ অন্যান্যরা।
এর আগে মেয়র প্রতিবন্ধী সেন্টার পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হন।


আরো বিভিন্ন বিভাগের খবর