শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজার শহরে দ্বিতীয় দিনের মতো সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ অব্যাহত

নিউজ রুম / ২২৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

বৈশাখের তাপদাহে পুড়ছে দেশ। বিগত কয়েক দিনের তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছে কক্সবাজার পৌরবাসী। প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত তখন কক্সবাজার পৌরসভার বিভিন্ন পয়েন্টে সুপেয় পানি ও খাবার স্যালাইন নিয়ে হাজির হয়েছে কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী।

গত দুইদিন ধরে কক্সবাজার শহরের ১৭ টি পয়েন্টে পথচারী, যাত্রী, পর্যটক, দিনমজুর, খেটে পাওয়া মানুষ ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছেন মেয়র।

দ্বিতীয় দিনের মতো রবিবার সকাল থেকে শহরের বাস টার্মিনাল, খুরুশকুল রাস্তার মাথা, বাজারঘাটা, লালদিঘী পাড়, ঘুন গাছতলা, সমিতি পাড়ার মুখ (রেডক্রিসেন্ট অফিস সংলগ্ন), সুগন্ধা পয়েন্ট, ডলফিন মোড়,  গোলদিঘি পাড়, হাসপাতাল সড়ক ও বাহারছড়া গোল চত্ত্বরে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অব্যাহত ছিল।

কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, রাজবিহারী দাশ, জাহেদা আক্তার গোলদিঘী পাড়, নুর মোহাম্মদ মাঝু বাহারছড়া গোল চত্বর ও এম এ মনজুর সুগন্ধা পয়েন্টে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন।

বিনামূল্যে পানি ও স্যালাইন বিতরণ প্রসঙ্গে কক্সবাজার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি না হওয়ায় প্রচন্ড গরমে  মানুষ কষ্ট পাচ্ছে। মানুষের কষ্টের কথা চিন্তা করে পৌরসভার উদ্যোগে এমন সেবামূলক কার্যক্রম আমরা শুরু করেছি। এই কার্যক্রম চলমান থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর