শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক যুবক নিখোঁজ উদ্ধার ১

নিউজ রুম / ২০৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেছে আব্দুল্লাহ আল মারুফ নামে এক যুবক। সে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা সদর এলাকার রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের ২য় বর্ষের ছাত্র।
এসময় শাওন নামে অপর এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে সৈকতের কলাতলী পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম জানান
মারুফ, মাসুম ও শাওন তারা তিন বন্ধু গতকাল রবিবার গাজীপুরের কাপাসিয়া থেকে কক্সবাজার বেড়াতে এসে হোটেল এম্বাসেডরে উঠেন। আজ সোমবার দুপুর ২টার দিকে সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায় মারুফ ও শাওন। পরে স্হানীয় সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় শাওনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে গোসল করতে নামা মারুফ এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে লাইফ গার্ড ও বীচ কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে


আরো বিভিন্ন বিভাগের খবর