শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

কক্সবাজারে নেই বঙ্গবন্ধু’র ভাস্কর্য, নেতারা শুধু গল্প শোনায়

নিউজ রুম / ১৮২ বার পড়ছে
আপলোড : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত অনেক স্থান আছে। জীবদশ্বায় তিনি ১৪ বার কক্সবাজারে এসেছেন। কিন্তু পরিতাপের বিষয় সমুদ্র শহর কক্সবাজারে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য পর্যন্ত নেই সরকারের গেল ১৩ বছরে আওয়ামী লীগের এখানে অনেক বড় বড় নেতারা এসেছেন তারা শুধু গল্প শুনিয়ে গেছেন।’
জাতির পিতার ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আযোজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সোমবার বেলা ১ টায় কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আরো বলেন
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কক্সবাজার একের পর এক উন্নয়ন হচ্ছে। বর্তমানে কক্সবাজারে সাড়ে ৩ লাখ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হচ্ছে। এসব কাজ সম্পুর্ন হলে বিশ্ববাসী কক্সবাজারকে দেখবে ভিন্নরুপে।
এজন্যই কক্সবাজারে দ্রুত জাতির পিতার ভাস্কর্য দরকার।’
কক্সবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক কক্সবাজারের ভারপ্রাপ্ত সম্পাদক মো: মুজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আপনজনেরাই সেদিন বঙ্গবন্ধুসহ পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল। এজন্য দলের ভিতরে ঘাপটি মেরে থাকা আগাছা সরিয়ে দিতে হবে।
এতে আরো বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিবেদক সাংবাদিক তোফায়েল আহমেদ, বিএফইউজের সাবেক সদস্য এড. আয়াছুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ জুনায়েদ, প্রেসক্লাবের সদস্য মোরশেদুর রহমান খোকন প্রমুখ


আরো বিভিন্ন বিভাগের খবর