শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

রাত পোহালেই কক্সবাজারের ৩ উপজেলা নির্বাচন

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শাকিল মোয়াজ্জেম :

কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া এই তিন উপজেলায় ভোটগ্রহণ কাল ৮ মে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর‌্যন্ত ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এ ভোটগ্রহণ। প্রথম ধাপের এ নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ৮ই মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ইভিএমে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ইভিএমসহ সকল নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং সংরক্ষিত ( মহিলা) ভাইস চেয়ারম্যান ৮ প্রার্থী মাঠে রয়েছেন। এ তিন উপজেলায় মোট ভোটার ৫ লক্ষ ৭৭ হাজার ৪৯৬ জন৷ যার মধ্যে সদর উপজেলায় ২ লক্ষ ২২ হাজার ৮শ ৬৮ জন। মহেশখালী উপজেলায় ২ লক্ষ ৫৭ হাজার ৪৫৮ জন এবং কুতুবদিয়া উপজেলায় ৯৭ হাজার ১৭০ জন ভোটার। এ তিন উপজেলায় মোট ভোট কেন্দ্র ২০৪ টি। যার মধ্যে সদরে ৮৬ টি, মহেশখালীতে ৮১ টি এবং কুতুবদিয়ায় ৩৭ টি কেন্দ্র।


আরো বিভিন্ন বিভাগের খবর