শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা

নিউজ রুম / ১৩৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে হাবিবুল হুদা চৌধুরী (৬০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ মার্চ) রাতে তারাবির নামাজের পর নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি।
নিহতের পরিবার অভিযোগ করেছে, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজন এই হামলা চালিয়েছে।
নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা জানান, চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার দুপুর থেকেই কয়েক দফা সংঘর্ষ হয়। রাতে তারাবির নামাজের পর ২০-২৫ জনের একটি সশস্ত্র মুখোশধারী দল হাবিবুল হুদা চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এসময় তাকে গুলি করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই হামলায় নিহতের পরিবারের আরও দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেছেন অ্যাডভোকেট আবিদুল হুদা। এছাড়া দিনভর সংঘর্ষে উভয় পক্ষের আনুমানিক ১০ জন আহত হয়েছেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, “জমি বিরোধের জেরে সংঘর্ষের পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
###


আরো বিভিন্ন বিভাগের খবর