শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

ভোটকেন্দ্রে ভুয়া এনএসআই কর্মকর্তা

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

 মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ভোট কেন্দ্রে এনএসআই’য়ের ভুয়া কর্মকর্তা পরিচয় দানকারি এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর আড়াইটায় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে যুবককে আটক করা হয় বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম।
আটক মো. আনাছ (১৭) মাতারবাড়ী ইউনিয়নের হংসমিয়াজী পাড়ার মো. নেছার উদ্দিনের ছেলে। সে স্থানীয় মজিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক ছাত্র।
ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তার বরাতে রফিকুল ইসলাম বলেন, দুপুরে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ৮ নম্বর ভোটকেন্দ্রে এক যুবকের আচরণ গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সরকারি একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রিসাইডিং কর্মকর্তাসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যদের অবহিত করে। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেছে।
“ আটক যুবকের কাছ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)  এর কর্মকর্তা পরিচয়ের একটি পরিচয়পত্র পাওয়া যায়। “
আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার।


আরো বিভিন্ন বিভাগের খবর