শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

রামু থানার তিন এসআইসহ চারজনকে প্রত্যাহার

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

রহমান তারেক :
নানা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় কক্সবাজারের রামু থানার তিনজন উপ-পরিদর্শকসহ (এসআই) ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (১০ মে) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (৯ মে) পুলিশ সুপারের স্বাক্ষরিত এক আদেশ এ তথ্য জানানো হয়।
প্রত্যাহারকৃতরা হলেন, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাওসার, মো. আল আমিন, মুহাম্মদ ইমরান উদ্দিন ও কনস্টেবল মাহমুদুল ইসলাম।
আদেশ মতে, এসআই আবুল কাওসারকে পেকুয়া থানা, মুহাম্মদ ইমরান উদ্দিনকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি, মো. আল আমিনকে কুতুবদিয়া ও কনস্টেবল মাহমুদুল ইসলামকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল। তা প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশটি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ৯ জনকে অনুলিপি পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর