শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করলেও ঘাতকেরা তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি

নিউজ রুম / ১৯৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা স্বপরিবারে জাতির পিতাকে হত্যা করলেও তাঁর রেখে যাওয়া আদর্শকে হত্যা করতে পারেনি, তাই আগামী প্রজন্ম বঙ্গবন্ধু’র সেই আদর্শকে বুকে ধারণ করে রাখবে আজীবন। যে আদর্শে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। আর নেতৃত্বে থাকবেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম।
সভায় জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমেদ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য আয়াছুর রহমান, দৈনিক প্রথম আলো’র কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ জুনায়েদ, প্রেসক্লাবের সদস্য মোরশেদুর রহমান খোকন, সাংবাদিক ইউনিয়নের সদস্য শফিউল্লাহ শফিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কক্সাবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পলাতক মেজর ডালিমসহ বঙ্গবন্ধু’র সব খুনীকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবী জানান বক্তারা।
এতে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর