শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

কক্সবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক / ২১৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Oplus_0

বিডি প্রতিবেদক :
করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই স্লোগানে
কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
পরিবেশ অধিদপ্তর ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ সকালে রেলি ও আলোচনা সভা হয়েছে।
সকালে বের করা হয় বর্ণাঢ্য রেলি।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার সকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দারের সভাপতিত্বে কক্সবাজার জেলা জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের শহীদস্মরণী সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শেষ হয় এই বর্ণাঢ্য র‍্যালী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদ শাহীন ইমরান, জেলা প্রশাসক, কক্সবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম,সিভিল সার্জন, কক্সবাজার এর প্রতিনিধি ডা. মহিউদ্দীন আলমগীর। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ,জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল হক,নেকম এর উপ-প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমানকসহ কক্সবাজার জেলার পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া ৫৮ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার বিতরণ করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর