শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

থানায় চলে এল রাসেল ভাইপার, যে কাণ্ড করল পুলিশ

ডেক্স নিউজ / ১৯৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় এখন রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে। এবার যোগ হলো চারঘাট মডেল থানা। সোমবার রাতে হঠাৎ থানায় দেখা মেলে রাসেল ভাইপারের। এতে থানায় কর্মরত অফিসার-ফোর্সদের মধ্যে রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সাপটিকে মেরে ফেলেছে পুলিশ।

মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, সোমবার রাতে থানার ওয়াস রুমে যাওয়ার সময় হঠাৎ একটি রাসেল ভাইপার সাপ ফোঁস করে উঠে। পরে থানার অফিসার-ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়েছে। এর আগে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় রাসেল ভাইপার দেখা দিলেও এই প্রথম চারঘাট থানা চত্বরে দেখা গেল। এতে অফিসার-ফোর্সদের মধ্যে আতঙ্ক রয়েছে। তবে গত কয়েকদিন ধরে থানা চত্বরে কীটনাশক প্রয়োগ করে আগাছা পরিষ্কার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, থানাটি পদ্মা নদীর কাছাকাছি হওয়ায় সাপটি চলে আসছে। তিনি বাড়ির চারপাশ পরিষ্কার-পরিছন্ন রাখার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর