শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

পেকুয়ায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়ায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১জুলাই) বেলা ১১ টায় পেকুয়া উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান এর সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল করিম,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী।
উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ  শিক্ষক নির্বাচিত হওয়ায় অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম।
এসময় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় রাজাখালী ফৈজুন্নেছা  উচ্চবিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় বারবাকিয়া আর্দশ উচ্চবিদ্যালয়ের শিক্ষক তাছলিমা খানম, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় পেকুয়া জি এম সি ইনস্টিটিউশানের শিক্ষার্থী জাওদাত রহমান রোজা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর