শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

পেকুয়ায় দূর্যোগ প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক কর্মশালা

নিউজ রুম / ১৭৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

দেলওয়ার হোসাইন :

কক্সবাজারের পেকুয়ায় দূর্যোগ প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টায়
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মাহাবুল করিম,নারী ভাইস চেয়ারম্যান, ইয়াসমিন সোলতানা,সিপিপি পেকুয়া উপজেলা টিম লিডার,আবুল কাসেম সিকদার।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।
বক্তব্য রাখেন,বারবাকিয়া ইউপি চেয়ারম্যান, মাওলানা বদিউল আলম,সাংবাদিক প্রতিনিধি এফ এম সুমন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাফায়াতে আজিজ রাজু বলেন, সিপিপি ও রেড় ক্রিসেন্ট সেচ্ছাসেবকরা দূর্যোগময় মুহুর্তে নিজের জীবন বাজি রেখে কাজ করে এটি সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, দূর্যোগে ব্যবহৃত সকল সরঞ্জামের সঠিক ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন,
উপজেলার ৪ টি ইউনিয়ন উপকূলীয় ও ৩টি ইউনিয়ন পাহাড় বেষ্টিত অঞ্চল, পেকুয়া দূর্যোগ প্রবণ এলাকা হওয়ায় এখানকার মানুষের প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে জীবন অতিবাহিত করতে হয়,পাহাডে যারা ঝুকিপূর্ণভাবে বসবাস করছে তাদের নিরাপদ জায়গায় সরিয়ে ও পূর্ণবাসনের ব্যবস্থা গ্রহণ ও সকল দূর্যোগে সকলকে সম্মিলিতভাবে মোকাবেলা করার আহ্বান জানান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের সহযোগিতায়
অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালনা করেন, ইউনিট লেভেল অফিসার সাইফুল ইসলাম।
এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটির কর্মকর্তা,যুব রেড ক্রিসেন্ট টিমের টিম লিডারসহ সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর