শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

৭ দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

আগামী ৭ দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, ‘আগামী ১৯ আগস্টের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে কারো কাছে লাইসেন্সবিহীন অস্ত্র ও গুলি থাকলে তা দ্রুত থানায় জমা দিতে আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারো নিকট লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বা গুলি থেকে থাকলে দ্রুত নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র ও গুলি কারো হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।

সুত্র : আমাদের সময়

ছবি: সংগৃহীত


আরো বিভিন্ন বিভাগের খবর