শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিডি ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন থানা ও বন্দরগুলোতে যে ম্যাসেজ দিয়েছিলাম। সেই ম্যাসেজের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি জানান, ঢাকার নিউমার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। তার আগেই আওয়ামী লীগের অনেক নেতা ও শেখ হাসিনা সরকারের অনেক এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান। অনেকে দেশে থাকলেও গা-ঢাকা দিয়েছেন।

শেখ হাসিনা পালানোর পর দেশ থেকে পালাতে চেয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের হেফাজতে নেয় সেনাবাহিনী।

সুত্র : দৈনিক আমাদের সময়


আরো বিভিন্ন বিভাগের খবর