শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

আইএফআইসি ব্যাংক পরিচালক পদ হারালেন সালমান এফ রহমানের ছেলে

নিউজ রুম / ১৯১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণ থাকায় আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালেন আহমেদ সায়ান ফজলুর রহমান। তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ছিলেন।

আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আর আহমেদ সায়ান ব্যাংকটির চেয়ারম্যানের ছেলে।

গতকাল রবিবার তাকে পরিচালক হিসেবে পুনঃনিযুক্তির প্রস্তাব নাকচ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ওই দিনই আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে তার নাম বাদ দেওয়া হয়। নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি হিসেবে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদে ছিলেন।

জানা যায়, গত ২৭ জুন ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় পুনর্নির্বাচিত আহমেদ সায়ানকে পরিচালক পদে পুনর্নির্বাচিত প্রস্তাব অনুমোদন করা হয়। এরপর পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ীতার পুনঃনিযুক্তির প্রস্তাবের অনুমোদন চেয়ে গত ১৪ জুলাই বাংলাদেশ ব্যাংকে আবেদন পাঠানো হয়। এরপর তার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক তথ্য যাচাইকালে নিশ্চিত হয় যে, আহমেদ সায়ানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইসেস ফ্যাশন লিমিটেড ঋণখেলাপি।

এ বিষয়ে গত রবিববার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, আহমেদ সায়ানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইসেস ফ্যাশনের নামে খেলাপি ঋণ থাকায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ১৫(৬)(উ) ধারার বিধান অনুযায়ী তাকে ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে পুনঃনিযুক্তির প্রস্তাব পুনর্বিবেচনার সুযোগ নেই। তবে তার এই প্রতিষ্ঠানটি কোন ব্যাংকে ঋণখেলাপি, সেটি চিঠিতে উল্লেখ করা হয়নি।

সুত্র : দৈনিক আমাদের সময়


আরো বিভিন্ন বিভাগের খবর