শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সাগরে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীর নিখোঁজ হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অজ্ঞলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
নিখোঁজ আতহার নূর কাইফ (১৮) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে।
সে কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী।
স্থানীয়দের বরাতে মনজুর মোরশেদ বলেন, শুক্রবার সকালে আতহার নূর কাইফ তার এক খালাতো ভাই ও খালাতো ভাইয়ের এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে যায়। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে আতহার নূর কাইফ ভেসে যায়। এসময় সঙ্গে থাকা দুইজনের শোর চিৎকারে  স্থানীয় লাইফগার্ড কর্মি উদ্ধারে গেলেও সন্ধান পাননি।
“ বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। সৈকতে সতর্কতামূলক লাল পতাকা টাঙ্গানো হলেও নির্দেশনা না মেনে অনেকে গোসল করছেন। “
তবে নিখোঁজের সন্ধানে লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মিরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর