শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

পৌণে দুই কেজির বেশী ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি

নিউজ রুম / ১৯৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় পৌণে দুই কেজির বেশী ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় এ অভিযান চালানো হয়েছে।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় পরিত্যক্ত একটি ঝুপড়ি ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান মজুদের খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এতে সন্দেহজনক ঘরটি ঘিরে ফেললে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন লোক কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। বিজিবির সদস্যরা তাদের দিলেও আটক করতে সক্ষম হননি।
“ পরে ঝুপড়ি ঘরটিতে তল্লাশী চালিয়ে এক কোণায় মাটি খুঁড়ে গর্তের ভিতরে জাল প্যাঁচানো অবস্থায় পাওয়া যায় ১ কেজি ৭৯৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। “
উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর