শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি মুনতাসীর মামুন-নিঝুম মজুমদারও

নিউজ রুম / ১৮২ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ফার্মগেটে বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুক মো. তৌহিদুল হক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। আসামির তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুনতাসীর উদ্দিন খান মামুন ওরফে মুনতাসীর মামুন ও সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম মারুফ মজুমদার ওরফে নিঝুম মজুমদারও রয়েছেন।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে মামলাটির আবেদন করেন নিহতের বড় ভাই তারিকুল ইসলাম। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে তেজগাঁও থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।

মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, হাছান মাহমুদ, সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ, বিপ্লব কুমার কুমার সরকার, সাবেক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান প্রমুখ।

গত ৪ আগস্ট তেজগাঁও থানা এলাকার ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে সড়কে গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক মো. তৌহিদুল হক।

সুত্র : আমাদের সময়


আরো বিভিন্ন বিভাগের খবর