শিরোনাম :
উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

দশ বছর পর নিজ জন্মভূমিতে ফিরলেন বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

নিউজ রুম / ২৬০ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজ জন্মভূমি কক্সবাজারে ফিরেছেন দশ বছর পর ।
তাকে স্বাগত জানাতে সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরসহ আশপাশের এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী জড়ো হয়। তিন কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে হাজার হাজার নেতা কর্মী তাকে স্বাগত জানান।
বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে বেসরকারি একটি বিমানে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। বিএনপির শীর্ষ এ নেতাকে স্বাগত জানিয়ে তোরণ-ব্যানার-ফেস্টুনে কক্সবাজারের সড়ক-উপসড়ক ছেয়ে ফেলেছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী জানিয়েছেন, সালাহউদ্দিন আহমেদকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল পূর্ব থেকে।
কক্সবাজার বিমানবন্দর থেকে কক্সবাজার বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দুপাশে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতা ব্যানার ফেস্টুন নিয়ে জন্মভূমিতে ফিরা জাতীয় নেতা সালাউদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানান।
কক্সবাজার থেকে তিনি সড়ক পথে বিভিন্ন পথসভায় বক্তব্য দেয়ার পর যাবেন নিজ জন্মস্থান পেকুয়াতে সেখানে আজ সন্ধ্যায় স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।
এই সফরে সালাহউদ্দিন আহমেদ সপ্তাহখানেক কক্সবাজারে অবস্থান ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত, তাদের কবর জিয়ারত এবং বিগত ১৬ বছরে স্বৈরাচারী সরকারের নির্যাতন-নিপীড়নে নিষ্পেষিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন জেলা বিএনপি।


আরো বিভিন্ন বিভাগের খবর