শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুলের বার্তা

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

বিডি ডেস্ক

‘কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে, আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন’- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে এমন বক্তব্য দিলেও দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারই তারিখ নির্ধারণ করবে। 

তিনি বলেছেন: রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারই তারিখ নির্ধারাণ করবে, আমরা তারিখ বলব না।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বৈঠকে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধি দল। সে দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন: সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের আজ আলোচনার জন্য ডেকেছিলেন। আমরা সবাই এসেছিলাম, প্রায় সোয়া ঘণ্টা আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশাবাদী অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস সাহেবের নেতৃত্বে যারা রয়েছেন তারা আন্তরিকতা-দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত দেশকে একটা স্ট্যাবল অবস্থায় নিয়ে আসতে পারবেন।

‘একই সঙ্গে তারা নির্বাচনের দিকেও যেতে পারবেন। প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি’-যোগ করেন মির্জা ফখরুল।

সুত্র : চ্যানেল আই অনলাইন

 


আরো বিভিন্ন বিভাগের খবর