শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

শহীদ ওয়াসিমের মায়ের পাশে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি ;
কোটা সংস্কারের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরুর প্রথম সাত শহীদের অন্যতম শহীদ ওয়াসিম আকরামের মায়ের সাথে সাক্ষাত করেন কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (১১ সেপ্টম্বর) সন্ধ্যার ৭টায় পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের মেহেরনামা শহীদ ওয়াসিমের গ্রামের বাড়ীতে উপস্থিত পরিবারের সদস্যদের সাথে বিনিময় করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সমন্বয় হাসনাত আবদুল্লাহ। এর আগে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন সমন্বয়কের সাথে আসা ছাত্ররা।
এসময় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বলেন, ওয়াসীমদের আত্মত্যাগের মাধ্যমে আজকের নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের পরিচয় ছিল ফ্যাসিস্টদের বিরোদ্ধে একটি আন্দোলন, বিজয়ের পরও আামাদের পরিচয় হবে আওয়ামী ফ্যাসিষ্টদের ১৭ বছরের ঝঞ্জাট নিধন ও রাষ্ট্র পুনঃগঠনে একই যাত্রী।
চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, আমাদের এ বিপ্লব এখনো অব্যাহত, যতদিন স্বপ্নের বাংলাদেশ গঠন না হবে ততোদিন চলবে। এবং প্রজন্ম থেকে প্রজন্ম এ বিপ্লব রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি,আকিল,মোহাম্মদ বেলাল,মুজিবুল হক,মোহাম্মদ সাকিব,পেকুয়া উপজেলা ছাত্র প্রতিনিধি হিরন সরওয়ার,মোহাম্মদ জিহাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর