শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের হোটেল-মোটেল জোনের ‘সিলিকন শাকিরা বে’ নামে একটি আবাসিক হোটেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মুঠোফোন চুরি করা হয়েছে। হোটেলটির একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন তিনি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, দুপুরে দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ তার ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার সমন্বয়করা জানান, পেকুয়া- চকরিয়ায় শহিদদের পরিবারের সঙ্গে দেখা করতে  (বুধবার) সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন। কলাতলী জোনের হোটেলটিতে বিশ্রামের জন্য কক্ষ ভাড়া নেন তিনি। সেখানে কেউ একজন তার ফোন চুরি করে নিয়ে যায়।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, রূমে তাদের লোকজন ছিল। এটি নিজেদের মধ্যে হতে পারে।

 


আরো বিভিন্ন বিভাগের খবর