শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত একইভাবে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার বিকেল ৫ টায় কক্সবাজারে ‘গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাসানাত আব্দুল্লাহ বলেন, ছাত্র-জনতা ব্যর্থ হলে আবারও ফ্যাসিবাদের উত্থানের সুযোগ তৈরি হবে। চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজির বিপক্ষে সকলের পরিচয় হবে বাংলাদেশ। রাষ্ট্রবিনির্মানের কাজে অনেক বাধা আসবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে ছাত্ররা কারো সাথে কখনোই আপোষ করবো না।’

“রাষ্ট্র পুনর্গঠনের জন্য পুলিশ, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদদের সহযোগিতা প্রয়োজন’ মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘তাদের সাথে ছাত্রদের সম্পর্ক হবে সহযোগিতামূলক। ছাত্রদের আচরণে কেউ যেন মনে না করেন তাকে বল প্রয়োগ করা হচ্ছে। “

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় কথা বলেন আন্দোলনে শহীদ সাকিবের পিতা, শহীদ তানভীরের চাচা তারেক আজিজসহ আন্দোলনে গুলিবিদ্ধসহ আহত কয়েকজন ছাত্রছাত্রী।

সভার শুরুতে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর