শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

টেকনাফে অপহরণের পাঁচদিন পর ১০ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছে অপহৃত যুবক

নিউজ রুম / ২৮৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে অপহরণের পাঁচদিন পর ১০ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছে অপহৃত যুবক আতিক; তবে মুক্তিপণ আদায়ের বিষয়টি অবহিত নয় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় অপহৃত যুবককে ছেড়ে দেয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ভূক্তভোগী যুবক মোহাম্মদ আতিক (২২) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়া এলাকার আব্দু সালামের ছেলে।
স্বজনদের দাবি, মোহাম্মদ আতিক অপহরণের পর দূর্বৃত্তরা স্বজনদের কাছে মোবাইল ফোনে মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। এক পর্যায়ে মুক্তিপণ আদায়ের পর সোমবার সন্ধ্যায় দূর্বৃত্তরা তাকে ছেড়ে দিয়েছে।
ভূক্তভোগী আতিকের বাবা আব্দু সালাম বলেন, বুধবার ( ২৫ সেপ্টেম্বর ) রাতে হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকায় মোহাম্মদ আতিক মোটর সাইকেল যোগে এক বন্ধুকে বাড়ী পৌঁছে দিতে যান।  ফেরার সময় মোচনী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পৌঁছলে অজ্ঞাত একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জিন্মি করে রাখে। ওইদিন রাতে বাড়ী না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। পরদিন সকালে বিষয়টি স্বজনরা পুলিশকে অবহিত করেন।
“ এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে আমার ছেলে আতিককে ছেড়ে দিতে মুক্তিপণ দাবি করে। এসময় মুক্তিপণ না দিলে তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। “
তিনি বলেন, পুলিশকে অবহিত করার পর স্বজনরা সহ আতিককে উদ্ধারে মোচনী রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশে পাহাড়ী এলাকায় অভিযান চালায়। কিন্ত তার মিলেনি।
“ এক পর্যায়ে সোমবার দুপুরে দূর্বৃত্তদের সাথে রফাদফার পর ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। এরপর সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয়। “
আব্দু সালাম জানান, দূর্বৃত্তরা আতিককে হাত-পা বেঁধে জিন্মি রেখেছিল। মুক্তিপণ আদায়ে দূর্বৃত্তরা তাকে মারধরও করেছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ফিরে আসার পর আতিককে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি অবহিত হওয়ার পর পুলিশ অপহৃত যুবককে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে। কিন্তু তার সন্ধান পাননি। সোমবার সন্ধ্যায় পুলিশের অভিযানের মুখে দূর্বৃত্তরা তাকে ছেড়ে দিয়েছে।
তবে মুক্তিপণ আদায়ের বিষয়টি পুলিশ অবহিত নন বলে জানান তিনি।
ওসি জানান, ছাড়া পাওয়া মোহাম্মদ আতিক এখন পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার ব্যাপারে তথ্য জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর