শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

সাগরে গোসলে নেমে মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীর মৃ্ত্যু

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে সাগরে গোসলে নেমে মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীর মৃ্ত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানান, জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
মৃ্ত্যু হওয়া মাহমুদুর রহমান (১৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার দিদারুল আলমের ছেলে।
সে স্থানীয় জুমছড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, শনিবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকার মাদ্রাসার ছাত্র মাহমুদুর রহমানসহ ৬ বন্ধু মিলে সমুদ্র সৈকতে ঘুরতে আসে। তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে পৌঁছার পর বন্ধুরা মিলে কিছু সময় ফুটবল খেলে। পরে সকলে সাগরে গোসলে নামে।
“ মাহমুদুরের সাথে আসা বন্ধুরা জানিয়েছে, গোসলের এক পর্যায়ে মাহমুদুর রহমান পানিতে তলিয়ে যায়। এতে ভেসে যেতে থাকলে বন্ধুদের শোর চিৎকারে লাইফগার্ড ও বিচ কর্মিরা এগিয়ে এসে মুর্মূষাবস্থায় তাকে উদ্ধার করে। “
পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান, পর্যটন শাখার এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তানভীর হোসেন জানান, মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর