শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

পেকুয়ায় দীর্ঘ ১৬ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন : গণজমায়েতের প্রস্তুতি

নিউজ রুম / ২৪৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া:

দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার কর্মী সম্মেলন আয়োজন করেছে সংগঠনটি।
এতে হাজার

নেতা কর্মীর উপস্থিতি ঘটবে এমনই প্রত্যাশা রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করছে আয়োজক কমিটি।

আজ শুক্রবার (১লা সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় পেকুয়া আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশীত কর্মী সম্মেলন। সম্মেলন ঘিরে নেতা কর্মীদের মাঝে বিপুর উৎসাহ দেখা দিয়েছে। ইতিমধ্যে কর্মী সম্মেলনে উপস্থিত হতে ওয়ার্ড ও ইউনিয়নে পোস্টারিং লিফলেট বিতরণ করে প্রচারনা চালাচ্ছে, অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতা কর্মীরা প্রচারনায় সরগরম থাকতে দেখা গেছে।

সম্মেলনে উপস্থিত থেকে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী,কক্সবাজার শহর শাখার আমীর আব্দুল্লাহ আল ফারুক,জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ হেদায়েত উল্লাহ,জেলা ছাত্র শিবির সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব। সম্মেলনের সভাপতিত্ব করবেন পেকুয়া উপজেলা জামায়াতে আমীর মাস্টার আবুল কালাম আজাদ ।

সম্মেলনের প্রস্তুতির বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ইমতিয়াজ উদ্দিন জানান, অনেক দিন পর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কর্মীদের মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে। নেতা-কর্মীদের মাঝে চাঙাভাব দেখা দিয়েছে।

পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ বলেন, আগষ্টে ছাত্র জনতার গণ বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হয়,এই বিপ্লবের মাধ্যমে মানুষ সভা সমাবেশে কথা বলার অধিকার ফিরে পায়, দীর্ঘ ১৬ বছর পর এই পেকুয়ার মাঠিতে জমায়ত হতে ইতিমধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে,পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার ময়দান হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে মুখরিতা হবে ইনশাআল্লাহ।

কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শন করেন, কক্সবাজার জেলা শহর শাখার আমীর আবদুল্লাহ আল ফারুক,কক্সবাজার জেলার কর্মপরিষদ সদস্য মুহাম্মদ হেদায়াত উল্লাহ, পেকুয়া উপজেলা আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা মাস্টার আবুল কালাম আজাদ,সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন,এসিস্ট্যান্টের সেক্রেটারি শ্রমিক নেতা দিদারুল ইসলাম,সাবেক ছাত্রনেতা পেকুয়ার কৃতিসন্তানসরফরাজ আলনেওয়াজ চৌধুরী, জয়নাল আবেদীন শ্রমিক নেতা আবুল বশর প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর