শিরোনাম :
পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত

পেকুয়ার টইটং ইউপি চেয়ারম্যান জাহেদ ৩ দিনের রিমান্ডে

নিউজ রুম / ২৩৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

স্টাফ রির্পোটার পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে ৩ দিনের রিমান্ডে এনেছে পেকুয়া থানা পুলিশ। ২৫ অক্টোবর  র‍্যাব ১৫ রামু থেকে আটক করে পেকুয়া থানায় সোপর্দ করেন। পুলিশ চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করলে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩১ অক্টোবর তাকে পেকুয়া থানায় রিমান্ডে আনা হয়।
তার বিরুদ্ধে সাবেক এমপি জাফরের একনিষ্ঠ সহযোগী ও অবৈধ ক্ষমতার দাপটে ভোট কেন্দ্র দখল বিএনপি জামায়াতের নেতাকর্মী নিপিড়ন দখল বানিজ্য মামলা বানিজ্যের অভিযোগ রয়েছে।  এছাড়া এলাকার ডাকাত ও অপরাধীদের সংঘটিত করে একটি সশস্ত্র দা বাহিনী গঠন করে হত্যা ডাকাতি বনভূমি দখলের অভিযোগও রয়েছে।
উপজেলা ছাত্র দলের কমিটি ঘোষণার পর স্বাগত মিছিলে গুলিবর্ষণের অভিযোগে মামলা, টইটং শফিকিয়া মাদরাসা ভোট কেন্দ্রে ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে ভোট ডাকাতির অভিযোগে দুটি মামলা রয়েছে। বর্তমানে টইটং এ কেন্দ্র দখলের অভিযোগে দায়ের করা মামলায় তার রিমান্ড চলছে। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম হত্যা মামলার আসামী,বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ১০ বছরের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে জন্মস্থান পেকুয়ায় আসলে চকরিয়া থেকে তাকে স্বাগত জানিয়ে আসার পথে ২৮ অক্টোবর সাহারবিল এলাকায় বিএনপির গাড়ী বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী।  তার বিরুদ্ধে রিলিপের চালচুরির অভিযোগও রয়েছে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা জাহেদুল ইসলামকে রিমান্ডে আনার বিষয়টি নিশ্চত করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর