শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মরিচ্যায় ক্রিস্টাল মেথ আইসসহ এক মাদক কারবারি আটক

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

আনোয়ার :

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সহ এক আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২ নভেম্বর) রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির পরিচালিত অভিযানে এই মাদকদ্রব্যসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত ব্যক্তি রামু উপজেলার ধোয়াপালং গ্রামের সিরাজুল হকের পুত্র সাইফুল ইসলাম (২০)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে বিজিবির একটি দল মরিচ্যা চেকপোস্টে উখিয়া থেকে কক্সবাজারগামী একটি ইজিবাইক থামায়। এই সময় সন্দেহ জনক হিসেবে যাত্রী সাইফুল ইসলামকে সনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

৩০ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, আটক আসামিকে নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর