শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

টেকনাফে অপহৃত ৯ ব্যক্তি বাড়ি ফিরেছেন

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারের টেকনাফে অপহৃত ৯ ব্যক্তি বাড়ি ফিরেছেন। রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে তাদের ছেড়ে দেয়া হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচিপাড়া পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
ফিরে আসা ব্যক্তিরা হলেন, ওই এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। অপহৃতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ছিল। তাদের পরিচয় জানা যায়নি।
ওসি গিয়াস উদ্দিন বলেন, ৯ ব্যক্তি অপহরণের খবর জানার পর থেকে পুলিশের অভিযান অব্যাহত ছিল। রোববার দিবাগত রাতে সবাইকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকায় ১৪৫ জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। এরমধ্যে ৮৮ জন স্থানীয় বাসিন্দা, ৫৬ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার দাবি করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর