শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

পর্যটনে নতুন দিগন্ত : সী পার্ল ওয়াটার পার্কে ‘দি কুইক বাইটস’ এর যাত্রা

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের পর্যটকদের কাছে নতুনভাবে স্বল্পমূল্যে মানসম্পন্ন খাবার তুলে ধরতে চালু হলো ‘দি কুইক বাইটস’ রেস্টুরেন্ট। সী পার্ল ওয়াটার পার্কের পাশে অবস্থিত এই রেস্টুরেন্টটি মঙ্গলবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সী পার্ল বিচ রিসোর্টের জেনারেল ম্যানেজার হেদি বেন আইসা,

তিনি জানান

এই রেস্টুরেন্টটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে, যেখানে ভোজনরসিকেরা খুব কম মূল্যে বিভিন্ন ধরণের খাবার উপভোগ করতে পারবেন। আমাদের এই রেস্টুরেন্টে মানসম্পন্ন ও স্বাস্থ্যসম্মত খাবারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও কাছে আকর্ষণীয় করে তুলবে।

তিনি আরও জানান, ‘দি কুইক বাইটস’-এ স্বল্পমূল্যে গ্রাহকদের জন্য হালকা খাবার থেকে শুরু করে ডাইনিং-পর্যায়ের বিভিন্ন খাবার পরিবেশন করা হবে। পর্যটকদের স্বল্প খরচে মানসম্পন্ন খাবার সরবরাহের মাধ্যমে কক্সবাজারের ভোজনখাতে ইতিবাচক প্রভাব রাখার প্রত্যাশা করছেন তিনি।

রেস্টুরেন্টের পরিবেশ অত্যন্ত মনোরম এবং সী পার্ল ওয়াটার পার্কের নিকটবর্তী হওয়ায় এটি কক্সবাজারে আসা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করেছে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, সী পার্ল ওয়াটার পার্কের পাশে হওয়ায়, পার্কে স্নানসহ ঘুরতে আসা পর্যটকদের জন্য ‘দি কুইক বাইটস’ একটি সহজলভ্য এবং সাশ্রয়ী ভোজন স্পট হবে। রেস্টুরেন্টটি সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে, যাতে পর্যটকরা তাদের সুবিধামতো সময় এখানে আসতে পারেন।

স্থানীয় বাসিন্দারা এবং পর্যটকরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। সী পার্লের নতুন এই রেস্টুরেন্টে খাবারের মান ও মূল্য গ্রাহকদের কাছে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

‘দি কুইক বাইটস’ উদ্বোধনকালে সী পার্ল বিচ রিসোর্টের ব্র্যান্ড কমিউকেশন অফিসার মো. আবরার রাজ্জাক, ইন্জিনিয়ার ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. মানোয়ার হুসাইন, এইচআর ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট এফএমবি ম্যানেজার মো. সফিকুল ইসলাম, সী পার্ল ওয়াটার পার্কের সিনিয়র সেলস এক্সিকিউটিব মো. সরওয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর