শিরোনাম :
পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত

চকরিয়া থানা পুলিশের অভিযানে আটক-৮

নিউজ রুম / ২১৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়া থানা পুলিশের অভিযানে এক রাতে বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ৮ জন আসামীকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত চকরিয়া সার্কেল (এএসপি) ও ওসি মহোদয়ের নির্দেশ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত আসামীরা হলেন-মোঃ ফরিদুল আলম (৪২) উপজেলার ডুলাহাজারা ইউপির ৭নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। মোঃ তারেক (১৯) একই ইউপির ৪নং ওয়ার্ডের উলুবনিয়া এলাকার ফরিদুল আলমের ছেলে। তানজিম হোসাইন তামিম (১৯) একই এলাকার উলুবনিয়ার আবদুল মোনাফের ছেলে। কফিল উদ্দিন (৩০) পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম বাটাখালী এলাকার শামশুল আলমের ছেলে।মোহাম্মদ আলী লিটন (৩৫) খুটাখালী ইউপির ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকার মৃত বশির ড্রাইভারের ছেলে। মোঃ গিয়াস উদ্দিন প্রঃ মোঃ গিয়াস উদ্দিন বাবুল (৪৩) পূর্ব বড়ভেওলা ইউপির ৬নং ওয়ার্ডের ব্রাহ্মণপাড়ার নজির আহমেদের ছেলে। মোঃ হেলাল উদ্দিন প্রঃ হেলাল ডাকাত (৩২) চিরিংগা ইউপির ৬নং ওয়ার্ডের সওদাগর ঘোনার হাজী নজু মিয়ার ছেলে ও মোঃ শোয়াইব,কোণাখালী ইউপির ৯নং ওয়ার্ডের জঙ্গলকাটা এলাকার মোক্তার আহমদের ছেলে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইঁয়া জানান-মোঃ ফরিদুল আলম (৪২) এর বিরুদ্ধে থানার মামলা নং-৬৪/২৪,মোঃ তারেক (১৯) এর বিরুদ্ধে থানার মামলা নং-৩/২৪,তানজিম হোসাইন তামিম (১৯) এর বিরুদ্ধে থানার মামলা নং-৩/২৪, কফিল উদ্দিন (৩০) এর বিরুদ্ধে থানার মামলা নং-৩/২৪,মোঃ হেলাল উদ্দিন প্রঃ হেলাল ডাকাত (৩২) এর বিরুদ্ধে থানার মামলা নং-৩/২৪,মোহাম্মদ আলী লিটন (৩৫) এর বিরুদ্ধে সিআর মামলা,মোঃ গিয়াস উদ্দিন প্রঃ মোঃ গিয়াস উদ্দিন বাবুল (৪৩) এর বিরুদ্ধে সিআর মামলা ও মোঃ শোয়াইব এর বিরুদ্ধে সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধৃত আসামীদের কে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর