শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।
সোমবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর চৌধুরী পাড়া সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নেত্র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদী সীমান্তের চৌধুরী পাড়া পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে সন্দেহজনক এক ব্যক্তিকে ছোট একটি ব্যাগসহ চৌধুরী পাড়া স্লুইচ গেইটের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকটি সাথে থাকা ব্যাগ নদীর কিনারায় ফেলে রেখে সাঁতরিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়।
“ পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাচারকারির ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে পাওয়া যায় ৫ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি সাড়ে ৬২ লাখ টাকা। “
উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর