শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও লাখ ইয়াবা সহ রোহিঙ্গা যুবক আট

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে ১ লাখ ইয়াবা,
১টি একনলা বন্দুক  ও ১ রাউন্ড গুলি সহ মো.নুর রশিদ (২৫) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। ওই সময পাচারের কাজে ব্যবহৃত নৌকা টি ও জব্দ করা হয়।
মঙ্গলবার দিনগত রাতে উপজেলার  হ্নীলা ইউনিয়নের উত্তর-পূর্ব দিকে আনোয়ার প্রজেক্ট এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
ধৃত রোহিঙ্গা যুবক টেকনাফের হ্নীলা ইউপির লেদা রোহিঙ্গা ক্যাম্পের
 ব্লক-এ/১৩ এর মৃত সলিমুল্লাহর ছেলে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান,
 গোপন সংবাদে বিজিবি জানতে পারে  আনোয়ার প্রজেক্ট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপি’র একটি দল ওই এলাকায় অবস্থান নেয়।  রাত সোয়া ৯ টায় টহলদল তিনজন লোককে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক  হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীদের মধ্যে নৌকায় থাকা ২ জন নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতরিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপর ১জন চোরাকারবারীকে টহলদল নৌকাসহ আটক করতে সক্ষম হয়। পরে টহলদল নৌকাটি তল্লাশী করে ধৃত চোরাকারবারীর কাছ হতে ১টি ওয়ান শুটার গান (এলজি), ১ রাউন্ড গুলি এবং নৌকার পাটাতনে রক্ষিত দুইটি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়। পরে আটককে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী লেদা ক্যাম্পে অবস্থান করে দীর্ঘদিন যাবত মায়ানমার হতে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের সাথে জড়িত। এছাড়া সে ক্যাম্পের আবুল কালাম ডাকাত দলের একজন স্বক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত বলে স্বীকার করে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিব) র অধিনায়ক লে.কর্নেল মো.মহিউদ্দীন আহমেদ বলেন, আটক আসামীকে জব্দ ইয়াবা অস্ত্র, গোলাবারুদ ও নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর