শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

ভোলা’র মেঘনা নদী থেকে বিপুল পরিমান অবৈধ জাল ও খুঁটি জব্দ করলো মৎস্য দপ্তর

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

এ.সি.ডি.অর্জুন :

নদী বেস্টিত দ্বীপজেলা ভোলার অন্যতম বড় সম্পদ হলো মৎস্য সম্পদ। আর সেই মৎস্য সম্পদ আহরনে প্রতিনিয়ত চলছে আইনের লঙ্ঘণ বা অনিয়ম। আর সেই অনিয়ম রোধ করার জন্য সরকার বছরের বিভিন্ন সময়ে মাছ ধরায় অবরোধ দিলেও অসাধু ব্যাবসায়ীরা তাদের অনিয়মগুলো সর্বদাই চালিয়ে যাওয়ার পায়তারায় ব্যস্ত থাকে। তাই সেসব অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব কমানোর লক্ষে ভোলা জেলা মৎস্য বিভাগ কর্তৃক নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার(১৭ নভেম্বর’২৪) ভোলা সদর উপজেলার মেঘনা নদীর ভোলার চর নামক স্থানে অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর। অভিযানে নেতৃত্ব প্রদান করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান । অভিযান সম্পর্কে মাহামুদুল বলেন, “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সম্মানিত পরিচালক জনাব এমদাদুল্যা স্যারের দিকনির্দেশনা এবং ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা জানাব বিশ্বজিৎ কুমার দেব স্যারের তত্বাবধানে আমরা ভোলা সদর উপজেলাধিন মেঘনা নদীর ভোলার চরে অভিযান পরিচালনা করি। সকাল ৭.০০ টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত চলা অভিযানে ১৫০ টি মশারী জাল ও ৯০০ টি বড় খুঁটি জব্দ করতে সক্ষম হই। আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের জব্দকৃত জালগুলো জন্মুখে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। প্রায় ৫ ঘন্টা যাবত চলা অভিযানে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের একটি টিম ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।


আরো বিভিন্ন বিভাগের খবর