শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৫ ঘন্টার পর মাদ্রাসা পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৫ ঘন্টার পর মাদ্রাসা পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার হয়েছে; এ নিয়ে ঘটনায় তিনজনেরই মৃত্যু হল।
সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকতের সাগর থেকে মৃতদেহ দুইটি উদ্ধার করা হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
উদ্ধাররা হল, টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) এবং একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)।
এর আগে ঘটনার পরপরই মৃত উদ্ধার করা হয়েছিল একই এলাকার আবুল কালামের ছেলে নুর কামাল (১০)।
তারা তিনজনই টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়াস্থ আশরাফিয়া দারুল নাজাত হিফজখানার ছাত্র ছিল।
রোববার বেলা ১২ টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০/১৫ জন শিশু মিলে খেলতে যায়। খেলাধুলার এক পর্যায়ে তারা সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তিন শিশু ভেসে যায়।
এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল অপর দুই শিশু।
মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পর থেকে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মিদের পাশাপাশি স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার পর অন্ধকারের কারণে অভিযান চালানো সম্ভব না হলেও স্বজনরা সন্ধান কাজ অব্যাহত রাখে।
স্বজনদের বরাতে ওসি বলেন“ এক পর্যায়ে সোমবার ভোরে টেকনাফ সদরের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সাগরে নিখোঁজ দুই শিশুর মৃতদেহ ভাসতে দেখে স্বজনরা। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বিষয়টি স্বজনরা পুলিশকে অবহিত করে। “
মৃত উদ্ধার শিশুদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান গিয়াস উদ্দিন।


আরো বিভিন্ন বিভাগের খবর